“তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ”- ইসি সচিব

উপজেলা পরিষদ নির্বাচন
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) বিদায়ী সচিব জাহাংগীর আলম।

thai foods

তিনি বলেন, ভোট পড়ার এ হার আরও বাড়তে পারে। কারণ এখনো ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিদায়ী সচিব ও নবাগত সচিব শফিউল আজিমের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার ভোটপরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, তখন পর্যন্ত তাদের হাতে থাকা তথ্য পর্যালোচনায় ভোটার ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে। নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে নারীসহ অর্ধশত জলদস্যুর আত্মসমর্পণ
পরে“সরকার ও আওয়ামী লীগ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে”-প্রধানমন্ত্রী