খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।
ফেব্রুয়ারি ও মার্চ -২০২৪ দুই মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
নির্বাচিত করা হয় জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে।
আজ ৩ জুন মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পদক ও সনদ তুলে দেন
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুনের হাতে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জোরারগঞ্জ থানার এস আই জসিম উদ্দিন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও এ.এস.আই দেলোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তারা।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন খাসখবর ডট নিউজকে বলেন, প্রত্যেক অর্জনই প্রেরণা জোগায়। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম জোরারগঞ্জ’ অক্লান্ত পরিশ্রম জড়িত। এ অর্জনের নেপথ্যে সার্বিক সহযোগিতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৃতি সন্তান জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন ইতিপূর্বে দীর্ঘ সময় ধরে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি


