লকডাউনে এনআইডির কাজ চালু রাখার নির্দেশ

লকডাউনে, এনআইডির, চালু, রাখার, নির্দেশ
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক : চলমান লকডাউনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

thai foods

বুধবার (২১ এপ্রিল) দুপুরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভার বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, আজকের সভায় মূলত কর্মকর্তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেমন-একজন বিদেশ যাবেন বা পাসপোর্ট করবেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গনমাধ্যমকে বলেন, যেসব কাজ অনলাইনে করা যায়, অফিসে এমন কিছু কিছু কাজ চলবে। যেমন- জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেওয়া যায়, তা চলবে।

জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনও ভোগান্তিতে না পড়েন, এ বিষয়ে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য কার্যক্রম চালাতে বলা হয়েছে।

এছাড়া আমাদের যে ইভিএম মেশিনগুলো আছে, সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগেআবারও বাড়ল মৃত্যু : নতুন করে ৯৫ জনের প্রাণ কেড়ে নিল করোনা
পরেঢাকায় এলো মেট্রোরেলের প্রথম বগি