“ভারতে ১ কোটি বাংলাদেশি হিন্দু আসতে পারে”-বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১ কোটি বাংলাদেশি হিন্দু আসতে পারে বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

thai foods

সোমবার (৫ আগস্ট) ভারতবাসীকে তিনি এর জন্য ‘প্রস্তুত হতে’ বলেছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালানোর পর বিজেপি নেতার এই মন্তব্যটি এসেছে।

সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে। রংপুরের কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যাদের নয়জনই হিন্দু। প্রস্তুত হোন, ১ কোটি বাংলাদেশি হিন্দু বাংলায় আসবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর সিভি আনন্দ বোসকে এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় এই নেতা।

উল্লেখ্য, বাংলাদেশের রংপুরে সাম্প্রতিক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায়।

সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর পর কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে অস্থির বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর দেশ এখন রাজনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে।

সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। তার ফ্লাইটটি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাকে এয়ার অফিসার কমান্ডিং (এওসি) সঞ্জয় চোপড়া অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে সোমবার বাংলাদেশে তার বাসভবনে হামলা চালিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

খখ/মো মি

আগেআজ পোশাক কারখানা খুলছে না
পরেবাংলাদেশে ‘গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক’ অন্তর্বর্তী সরকার চায় যুক্তরাষ্ট্র