চলতে পারে গনপরিবহণও!

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক : দেশের মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খোলার পাশাপাশি গণপরিবহণ ও সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খোলার কথা চিন্তা করছে সরকার।

thai foods

গণপরিবহণ চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার গণমাধ্যমকে বলেন, চলমান ‘লকডাউন’ ২৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকছে।

তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে আস্তে আস্তে সব খুলবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, তিনি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন।

২৮ এপ্রিলের আগে গণপরিবহণ চালুর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ২৯ এপ্রিল থেকে গণপরিবহণ যাতে চালু করা যায়, সে বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত : করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। জরুরি সেবাখাত ছাড়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলছে না গণপরিবহন। এই লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

তবে এরইমধ্যে আগামীকাল (রোববার) থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দিয়ে শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহণও চলাচলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে-এমন আভাস দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে মৃত্যু বাড়ল : ২৪ ঘন্টায় ২৭৯ শনাক্ত, মারা গেছে ৪ জন
পরেইসলামিক দেশ সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ন-মহাভারত!