চান্দগাঁওয়ে খেলার মাঠ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় একটি টার্ফের (খেলার স্থান) দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের দুপক্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে একজন নিহত হন।

thai foods

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বিকাল ৫টার দিকে চান্দগাঁও
৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জুবায়ের উদ্দিন বাবু চান্দগাঁও থানাধীন চাইল্যাতলি কাজীরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া।
তিনি বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুপক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিনপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জের ধরে শুক্রবার বিকেলে সংঘর্ষ হয়।

খখ/মো মি

আগেআবারও ঢাকা আবাহনীর ম্যানেজার পদে ফিরলেন চট্টগ্রামের ছেলে সত্যজিৎ দাশ রুপু
পরেতিন পার্বত্য জেলায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে যা জানাল আইএসপিআর