খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর কাজী মো. রফিক আহমেদকে।
গত রবিবার (১৫ সেপ্টেম্বর) ডবলমুরিং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কাজী মো. রফিক আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই অফিস আদেশে সিএমপির ডবলমুরিং থানাসহ তিন থানায় পরিদর্শক পদমর্যাদার আরও তিনজনকে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
একইসাথে বায়েজিদ বোস্তামি থানার বর্তমান অফিসার ইনচার্জকে কাউন্টার টেররিজমে বদলি করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ এবং পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
সিএমপির ডবলমুরিং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ ইতিপূর্বে ফেনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি


