খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনসহ সিএমপি ও জেলার ইন্সপেক্টর (পরিদর্শক) পদমর্যাদার ১২ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টাসের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত আইজি (মানবসম্পদ ম্যানেজমেন্ট) আবু নাছের মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে অনুযায়ী, সিএমপির কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনকে রংপুর রেঞ্জ, ইন্সপেক্টর মো. আলমগীরকে চট্টগ্রাম রেঞ্জ, আতিকুর রহমানকে বরিশাল রেঞ্জ, রফিক উল্লাহকে ট্যুরিস্ট পুলিশ, মো. আব্দুল করিমকে রংপুর রেঞ্জ, মো. মজিবুর রহমানকে বরিশাল রেঞ্জ, মো. নুরুজ্জমানকে চট্টগ্রাম রেঞ্জ, রিপন কুমার দাসকে খুলনা রেঞ্জ, এসএম দিদারুল ইসলাম সিকদারকে বরিশাল রেঞ্জ, এস এম আতাউর রহমানকে শিল্পাঞ্চল পুলিশে এবং মো. আলাউদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
এছাড়া, একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক সুমন সরকারকে এমআরটি (মাস র্যাপিড ট্রানজিট) পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত পুলিশ সদস্যগণ বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করবেন। নাহয় ২০ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হয়েছে বলে গণ্য হবেন।
খখ/মো মি


