খাসখবর মহামারী ডেস্ক : করোনা ভাইরাসের বিষে সারাদেশে নতুন করে আরো ৭৮ জন মারা গেছে।এরমধ্যে বিগত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগেই মৃত্যু হয়েছে ১০ জনের।
তবে করোনা ভাইরাস নিয়ে সারাদেশের একদিনের পরিসংখ্যানে এর আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এর আগে সোমবার (২৬ এপ্রিল) করোনায় ৯৭ জন মারা যান ও আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩০৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ২৩৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি।
এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যুতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২২৮ জনে পৌঁছছে। নতুন যে ৭৮ জন মারা গেছে তার মধ্যে পুরুষ ৪৫ জন। আর নারী ৩৩ জন।
এদের মধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় ছয়জন, বরিশালে একজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।
মৃত ৭৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন ও ষাটোর্র্ধ্ব ৫৩ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
খখ/প্রিন্স


