সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার আসামিরা হলেন, মোঃ সোহেল (৪০),
মোঃ ইসহাক জয় (৩৪), মোঃ কামাল (৪০) ও মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১)।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, ৭ মে ভোর রাতে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল সঙ্গীয় ফোর্স সহ চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানার মামলার (নং-২৬, তারিখ-১৭/০৩/২০২৫ইং, ধারা-৩৮৫/৩৮৬/৩৪২/৫০৬/৩৪ পেনাল কোড) মোঃ সোহেল (৪০), মোঃ ইসহাক জয় (৩৪), মোঃ কামাল (৪০) ও মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১)কে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

খখ/মো মি

আগেভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬
পরেখুলশী থানা পুলিশের অভিযান: ফয়’স লেকের রুপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেল থেকে ১৪ জন পতিতা-খদ্দর গ্রেফতার