খুলশী থানা পুলিশের অভিযান: ফয়’স লেকের রুপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেল থেকে ১৪ জন পতিতা-খদ্দর গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে ফয়’স লেক এলাকার রুপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেল থেকে ১১ জন পতিতা ও ৩ জন খদ্দরকে গ্রেফতার করেছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, গত ৭ মে রাত সাড়ে ৮টার সময় ‘টিম খুলশী’ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ফয়’স লেক এলাকার রুপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেল থেকে ১১ জন পতিতা ও ৩ জন খদ্দরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

অভিযানে ছিলেন এসআই ইমাম হোসেন, এসআই লুৎফুর রহমান সোহেল রানা, এসআই মোঃ জালাল আহম্মেদ, এএসআই মোঃ রবিউল হোসেন, এএসআই সাইফুল ইসলাম।

খখ/মো মি

আগেসিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেফতার
পরেআজ সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত