ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদি হামলায় নিহত

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

thai foods

শনিবার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা, রয়টার্স ও স্থানীয় ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তবে ইরানি সরকার বা ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস এখনও আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে এই হামলা চালায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সাঈদ ইজাদি নিহত হন বলে জানান কাৎজ।

তিনি বলেন, ‘এটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেয়া গিয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।’

সাঈদ ইজাদি ছিলেন ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর বিদেশি শাখা কুদস ফোর্সের সদস্য। কুদস ফোর্স মূলত ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ সরকার এবং ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন গোষ্ঠীকে।

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন ইজাদি।

এদিকে ইরানের ভেতরে এমন উচ্চপর্যায়ের কমান্ডারের হত্যাকাণ্ড তেহরান-তেলআভিভ উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সরাসরি ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলার অভিযোগ সামনে আসায় প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কাও বাড়ছে।

খখ/মো মি

আগেইপিজেড থানা পুলিশের অভিযান: ১৩ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুদ্দিন প্রকাশ ভেন্ডাইয়া গ্রেফতার
পরে“ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে”-ট্রাম্প