খাসখবর পটিয়া : চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সেলিম কক্সবাজার জেলার টেকনাফ ২৪ নং লেদা ক্যাম্পের মৃত নুরুল ইসলামের ছেলে।
আজ সোমবার (৩ মে) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয় উপজেলা খরনা রাস্তার মাথা থেকে ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান,এ ঘটনায় আটক রোহিঙ্গা যুবক সেলিমের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক নাগরিক সংক্রান্ত আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
খখ/সঞ্জয়/প্রিন্স


