খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।
বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার পরিবর্তে মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রংপুর জেলার বাসিন্দা জাহেদুল ইসলাম এর আগে চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।
অফিস আদেশে ইপিজেড থানায় বদলি হওয়া বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান ইতিপূর্বে আকবর শাহ থানায়ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এনিয়ে সিএমপিতে তিনি তৃতীয় থানায় দায়িত্ব পালন করবেন।
খখ/মো মি


