খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার।
গতকাল ২১ অক্টোবর চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) শ্রেষ্ঠ ওসি গোলাম সারোয়ারের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।
জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি গোলাম সারোয়ারকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল)সহ সকল সার্কেল এএসপি ও সকল ওসিগণ।
ওসি গোলাম সারোয়ার ইতিপূর্বে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ হিসাবে সুনামের দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


