চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের যুবদলকর্মী’ঘোষণা কবির’ গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের যুবদলকর্মী জিয়াউল কবির ওরফে ‘ঘোষণা কবির’ (৩০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

thai foods

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে ভুজপুর থানাধীন হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘোষণা কবির উত্তর ফটিকছড়ির হেয়াকোঁ সরকারপাড়া গ্রামের ফরিদ প্রকাশ কসাই ফরিদের ছেলে।

ভুজপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘোষণা কবিরের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হেয়াকোঁ সরকারপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সমাজের সর্দার তাজুলসহ ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ঘোষণা কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ভুজপুর থানায় একটি মামলা করা হয় (মামলা নম্বর–১২/২৬)।

মামলার পর থেকে ঘোষণা কবির ও তার সহযোগীরা তাজুলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে ঘোষণা কবির ও তার ভাই জসিম তাজুলের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন বলেও স্থানীয়দের অভিযোগ। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘোষণা কবির পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুজপুর থানার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মামলা নম্বর–২২/২৫ ও ১২/২৬সহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানা পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে ঘোষণা কবিরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঘোষনা কবির এলাকায় বেপরোয়া হয়ে ওঠে এবং চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে, যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

ঘোষনা কবির গ্রেফতারের খবরে হেয়াকোঁ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত বিচার দাবি করেছেন।

খখ/মো মি

আগেকে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন?
পরেচট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে  তিনটি এলজি উদ্ধার