চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত ডোবা থেকে  তিনটি এলজি উদ্ধার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে তিনটি এলজি উদ্ধার করেছে পুলিশ। 

thai foods

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেলের বাড়ির ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এবিযয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযান চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি এলজি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরিত্যক্ত ওই ডোবার পানির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের যুবদলকর্মী’ঘোষণা কবির’ গ্রেপ্তার
পরে১৪৯ মিলিয়নের বেশি জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম