চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএনপি নেতা জহুরুল ইসলাম জহুর সংবর্ধিত

"জননেতা জহুরুল ইসলাম জহুর তরুণ সমাজের আইকন"
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জননেতা জহুরুল  ইসলাম জহুর’কে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত হওয়াই সীতাকুণ্ড ৮৪য়ান বন্ধুদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

thai foods

গত শনিবার (২৫ এপ্রিল) রাতে সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক সাইফুল্লাহ কামালের সভাপতিত্বে ও কবি, গবেষক ও কলামিস্ট জামশেদ উদ্দীন সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিবিদ আবু তাহের।

এসময় বক্তারা বলেন, জননেতা জহুরুল আলম জহুর এমন একজন রাজনীতিবিদ তিনি তৃণমূল রাজনীতি থেকে ধাপে ধাপে আজ উপজেলা ও জেলা পর্যায়ে শীর্ষে ওঠে এসেছেন। তিনি রাজনীতিতে প্রজ্ঞা, সৎ ও মানবসেবামূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ১৯৮৪য়ান বন্ধু ও সমাজের অনুকরণীয় আদর্শ এবং তরুণ সমাজের আইকন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হামিদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ, গ্রামীণ ব্যাংক সদর বান্দরবন শাখার ম্যানেজার স্বপন কুমার নাথ, প্রগতি ইন্ডাস্ট্রিতে লিমিটেডের সিবিএর সভাপতি নাছির উদ্দীন, বাড়বকুণ্ড ইউপি বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, শিক্ষক রাজিব কুমার দাস, শিক্ষানুরাগী মো. বেলাল হোসেন, ব্যবসায়ী রাজিব বড়ুয়া, সমাজ সেবক মো. শহীদুল আমিন, নাছিরুল করিম শামীম প্রমুখ।

খখ/মো মি

আগেচট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা কারবারিকে ধরিয়ে দেওয়ার সন্দেহে ব্যবসায়ী শাহাদাতকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
পরেসংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী