করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তঃ মৃত্যু ৩১, শনাক্ত ১২৯০ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস গতিপ্রকৃতি পাল্টাচ্ছে। ঈদকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষ গাদাগাদি, হুড়োহুড়ি করে গ্রামে ফিরেছে। ঈদ পরবর্তি করোনা পরিস্থিতি কি হবে সময়ই বলে দেবে।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্ত বেড়েছে।এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৬ জনের।

এর আগেরদিন বুধবার দেশে করোনায় ৪০ জন মারা গিয়েছিল এবং ১ হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে। বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে ২৯ জন ও বাসায় মারা গেছেন ২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন।

খখ/মো মি

 

 

 

 

আগেসিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’ ঈদে চলবে ১৭ হলে!
পরে‘দোষারোপের রাজনীতি পরিহার করুন’- ওবায়দুল কাদের