ঈদে জনস্রোত করোনায় নতুন ধাক্কা লাগার আশঙ্কা ওবায়দুল কাদেরের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। তিনি ঈদ পরবর্তী কালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন।

thai foods

শুক্রবার (১৪ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ঈদ শুভেচ্ছা জানানোর সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে, তাই ওবায়দুল কাদের সবাইকে এবিষয়ে স্মরণ করে দেন।তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পড়তেই হবে।

এসময় তিনি করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক ভাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে পালিত হোক।

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবার নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি স্বাস্থ্যবিধি প্রতি পালনের মাধ্যমে দল-মতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করারও আহবান জানান। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে।

খখ/মো মি

 

 

আগে৯ সপ্তাহ পর করোনায় সর্বনিম্ন ৮৪৮ জন শনাক্ত, মৃত্যু ২৬
পরেমিরসরাইয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হলেন ২ জন