খাসখবর বিনোদন ডেস্ক➤ সুমাইয়া শিমু। দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী।একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে অনেকদিন অভিনয়ে দেখা যায়নি। দীর্ঘদিন ছিলেন অভিনয়ে অনিয়মিত। দীর্ঘ তিন বছর বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
নিজের প্রতিষ্ঠা করা নারী উন্নয়নমূলক সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়েই এখন তার ব্যস্ততা বেশি। তবে সময় ও পছন্দ মতো কাজ পেলেই ক্যামেরার সামনে দাঁড়ান এ তারকা।
অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরলেন শিমু। ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ নাটক ‘লাইফলাইন’ দিয়ে কাজে ফিরেন তিনি।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘সুমাইয়া শিমুকে নিয়ে দারুণ একটি কাজ হলো। নাটকটির নাম ‘লাইফলাইন’। আশাকরি নাটকটি সবার ভালো লাগব।
সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি আমি। বিশেষ করে দর্শক আমার অভিনীত নাটক যেভাবে দেখেছেন তাতে আমি সারা জীবন কৃতজ্ঞ। তাদের কথা বিবেচনায় রেখেই প্রায় তিন বছর পর অভিনয়ে ফেরা।’
১৯৯৮ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর নাটকে অভিষেক ঘটে। এরপর অসংখ্য খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
খখ/মো মি


