করোনায় ১দিনে প্রাণহানী ২১৮ জনের, শনাক্ত ৯৩৬৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসে প্রাণ গেলো আরও দুই শতাধিক জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জনে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো।

thai foods

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৬৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৯৭৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি।

গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ১৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১৮ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী দুইজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৯৭০ ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৪২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৯৩ হাজার ৭২৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ১০ হাজার ৩০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৩ হাজার ৬৯৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৪ জন ও মহিলা ৮৪ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘মানুষের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি’-ড. হাছান মাহমুদ
পরে‘নিম্ন-মধ্যবিত্ত পর্যায়ের অভাবগ্রস্থ মানুষের পাশে সকলকে দাঁড়াতে হবে’-এম এ সালাম