খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম জানিয়েছেন, জেলা ও মহানগরের করোনাদুর্গত জনগণের পাশে সবসময়ই আছে চট্টগ্রাম জেলা পরিষদ। দুঃসময়ে তাদের পাশে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, করোনা মহামারীর কারণে মানুষের জীবন রক্ষার্থে লকডাউনসহ কঠোর বিধি নিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে সরকার। এতে প্রান্তিক ও নিম্ন-মধ্যবিত্ত পর্যায়ের অনেকেই অভাবগ্রস্থ হয়ে পড়েছেন। তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে। বাড়াতে হবে সাহায্যের হাত।
আজ শনিবার (৩১ জুলাই) নগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ, চট্টগ্রাম ডাকবাংলো প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর ও জেলার করোনাকালিন দূর্গত জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, যত টাকাই লাগুক দেশের সকল জনগণকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন দেশরত্ন শেখ হাসিনা। এ কার্যক্রম সম্পন্ন হলে করোনা মহামারীর হাত থেকে আল্লাহর রহমতে আমরা রক্ষা পাব ইনশাআল্লাহ। এ জন্য ভ্যাকসিন গ্রহণে সকলকে উৎসাহিত করতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার করোনাকালিন দূর্গত ১৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি খেসারি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও ২ টি ডেটল সাবান প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, আ.ম.ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, এস.এম আলমগীর চৌধুরী,
আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মোহাম্মদ ইউনুছ, এডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, শাহিদা আক্তার জাহান।
খখ/মো মি


