খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।
তিনি বলেন কোন কারণ ছাড়াই পুলিশের একটি টিম হাসপাতালে এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় তার প্রেস সেক্রেটারি মারুফকেও আটক করা হয়েছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স


