প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সহজ জয়

আফগানিস্তানকে হারালো ৬১ রানের বড় ব্যবধানে
thai foods

খাসখবর খেলা ডেস্ক➤প্রথমে ব্যাট হাতে লিটন দাসের নৈপুণ্যে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো। এরপর বল হাতে নাসুম আহমেদের আগুন ঝড়া বোলিং। সঙ্গে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

thai foods

শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। এতে ৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

টি-টোয়েন্টিতে টানা ৮ ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান যে টি-টোয়েন্টিতে দুর্দান্ত দল, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের ঘূর্ণিঝড়ে সব হিসাবনিকাশ উল্টে গেল। আর তাতে সফরকারীদের উড়িয়ে দিয়ে জয়ে ফিরলো টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ৬১ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাবে ৯৪ রান তুলতেই সব উইকেট হারান নবি-রশিদরা।

বাংলাদেশি বোলারদের মধ্যে নির্ধারিত ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এছাড়া শরিফুল ইসলাম ২৯ রান খরচায় ৩টি, সাকিব আল হাসান ১৮ রান খরচায় ২টি এবং মুস্তাফিজ ১৯ রান খরচায় এক উইকেট শিকার করেন।

আফগানিস্তানের পক্ষে নাজিবউল্লাহ জাদরান ২৭, আজমতুল্লাহ ওমরজাই ২০ ও মোহাম্মদ নবি ১৬ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

খখ/মো মি

আগেইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক-ক্রুর বাঁচার আকুতি
পরেনিরাপদে সরিয়ে নেয়া হলো ইউক্রেনের বন্দরে আটকে পড়া ২৮ নাবিক-ক্রুকে