প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা

পাঁচ দিনের মাথায় এক লাফে ভরিতে বাড়লো ৪ হাজার ১৯৯ টাকা
thai foods

পাঁচ দিনের মাথায় এক লাফে ভরিতে বাড়লো ৪ হাজার ১৯৯ টাকা

thai foods

প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা

খাসখবর বাণিজ্য ডেস্কঃ পাঁচ দিনের মাথায় সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিলো বাজুস। এবার এক লাফে ভরিতে বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। নতুন এই দর রোববার(২২ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।

সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা ভরি—এটাই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। এর আগে গত ৩ মার্চ সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তখন প্রতি ভরির দাম ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

উল্লেখ্য, স্বাধীনতার আগের বছর ১৯৭০ সালে সোনার ভরি ছিল ১৫৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ ছাড়া বিশ্ববাজারের পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্যবৃদ্ধি পাওয়ায় কাল রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের জন্য ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৬৭ হাজার ৫৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকায়।

আজ শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৬৩৬ টাকায়। কাল থেকে ২২ ক্যারেটে ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫০০ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা বাড়বে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

খখ/মো মি

আগে‘মাঙ্কিপক্স’ সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি
পরেআজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন হাজী সেলিম