আজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন হাজী সেলিম

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজা পাওয়া ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম রবিবার (২৩ মে) বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

thai foods

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ বেলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দুপুরের পরে তিনি (হাজী সেলিম) কোর্টে আত্মসমর্পণের জন্য যেতে পারেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমপর্ণ করতে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য উদ্যোগী হয় দুদক।

খখ/মো মি

আগেপ্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা
পরেভারতে যৌন সহিংসতার শিকার তরুণীটিকে বাংলাদেশে হস্তান্তর