খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় এক জোড়া রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে। এক পাচারকারিকে
আটকের পর ভ্রাম্যমান আদালত ৪ মাসের সাজা দিয়েছে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় এক জোড়া রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে জড়িত থাকায় মো: মিজানুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, আজ ২৮ মে রাত পৌনে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় শ্যামলী পরিবহন বাস থেকে ২ টি (এক জোড়া) বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাচারের কাজে জড়িত থাকায় মো: মিজানুর রহমান নামের এক পাচারকারীকে
আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ মাসের সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্ত পাচারকারী হলো, পাবনা জেলা বেড়া থানার সিংহাসন এলাকার মৃত ফজিআর রহমানের ছেলে মো: মিজানুর রহমান (৪৭)।
খখ/মো মি


