কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি হবে’

Oplus_131072
thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। 

thai foods

চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে না গেলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী জানান, এ ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে তার খোঁজখবর নিয়েছেন এবং ভয় না পেয়ে মাঠে কাজ করে যেতে উৎসাহিত করেন।

তিনি বলেন, ‘এই ধরনের হুমকিতে আমি বিচলিত নই। এ ধরনের অপচেষ্টা আমাকে দমাতে পারবে না। ’

হুমকি দেওয়া চিঠিতে শাহজাহান চৌধুরীকে বলা হয়, ‘আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, আজ (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাড়িতে একটি চিঠি দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাঁকে (শাহজাহান চৌধুরীকে) নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না হলে হত্যা করা হবে, হাদির পরিণতি হবে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের টুকরা (কাফন) সংযুক্ত করা হয়েছে।

ওই চিঠিতে দেখা গেছে, চিঠির প্রেরকের নাম মুমিনুল আলম। কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের মুমিনুলকে আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ জানান, বিএনপির এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর করা জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত: শাহজাহান চৌধুরী এই আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, ছিলেন জাতীয় সংসদের হুইপও। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতি।

খখ/মো মি

আগেসমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা: দালালচক্রের ১০ সদস্যসহ আটক ২৭৩
পরেচট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নতুন সদস্য সংগ্রহ চলছে