লকডাউন অভিযান : বাঁশখালীতে ২৩ মামলায় ৩৯ জনের জরিমানা

লকডাউন, ভ্রাম্যমান আদালত, করোনা, বাঁশখালী,অভিযান
thai foods

খাসখবর বাঁশখালী ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে চট্টগ্রামের বাঁশখালীতে পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালত।

thai foods

অভিযানে লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলা ও ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে বাঁশখালী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউতে সংক্রমণ বৃদ্ধি রোধ করতে উপজেলা সদরে অভিযান চালানো হয়ে।

এসময় স্বাথ্যবিধি অমান্য করায় ২৩ টি মামলায় ৩৯ জনের কাছ থেকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এই অভিযান চলবে জানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বলেন নির্বাহী কর্মকর্তা।

খখ/প্রিন্স

আগেতামা খুঁজতে জাহাজের ম্যানহোলে নেমে লাশ হলেন শ্রমিক
পরেদেশে করোনা শনাক্তে ৭ হাজার পেরিয়েছে আজও, মৃত্যু ৫২