অজ্ঞাত নারীর নিথর দেহ মিলল লোহাগাড়ার সড়কে

অজ্ঞাত,লোহাগাড়া,ণিথর,মরদেহ,লাশ,মহাসড়কে
thai foods

খাসখবর গ্রামগঞ্জ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর নিথর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াস্থ আমিরাবাদ খালেকের দোকান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

thai foods

তথ্যটি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রব। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় পথচারীরা এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন,মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে রাতের কোন এক সময়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিহত অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে জানিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বললেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

খখ/প্রিন্স

আগেশপিংমল খুলছে কাল থেকে
পরেবাঁশখালী গন্ডামারায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু