খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা জুবলি রোড এলাকায় আগুন লেগে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ২ টার সময় জুবলি রোডের এনায়েত বাজার মসজিদ সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডটি ঘটে।
তথ্যটি নিশ্চিত করেন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার মো. শামসুল ইসলাম। তিনি বলেন, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ২ টা ৫ মিনিটে নন্দনকানন স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌছে।
প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেরি ফায়ার সার্ভিস। এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
খখ/প্রিন্স


