করোনা আক্রান্ত হলেন ক্রিকেটার আকরাম খান

thai foods

খাসখবর ক্রীড়াঙ্গন ডেস্ক : এবার মহামারী করোনার বিষ শনাক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান।

thai foods

তিনি নিজে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি আজ শনিবার (১০ এপ্রিল) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, গত ৩-৪ দিন ধরে গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলাম। এমন উপসর্গ দেখা দেওয়ায় পরে করোনা টেস্ট করি। টেস্টে করোনা পজিটিভ ফল আসে। করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন বলে তিনি জানান।

জানা গেছে, আজ শনিবার আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। একইসঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৫টি সীমিত ওভারের একদিনের খেলায় বাংলাদেশের নেতৃত্ব দেন তিনি।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচে আকরাম খান দলে ছিলেন। উদ্বোধনী টেস্ট থেকে শুরু করে তিনি বাংলাদেশের হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।

তার ব্যাটিং গড় ১৬.১৮ এবং সর্বোচ্চ রান ৪৪, যা ২০০১ সালে হারারেতে হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

তার অধিনাকয়ত্বে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালাম পুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। যার মাধ্যমে বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে।

১৯৯৮ সালে আকরাম খানের হাত ধরেই কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ তার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জয় পায়।

খখ/প্রিন্স

আগেপরকিয়ার জের : খুন করে স্বামীর লাশ পুকুরে ফেলল স্ত্রী
পরেকরোনার কাছে হেরে গেলেন পরিবেশ অধিদপ্তরের ডিজি