খাসখবর চট্টগ্রাম : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র বন ও পরিবেশ বিদ্যা অনুষদের ডেপুটি রেজিস্ট্রার বদিউল আলম (৬০)।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে মো.বাপ্পি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৬ এপ্রিল থেকে তার বাবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার রাত সাড়ে আটটার সময় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার সকালে চবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স


