খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান (পিপিএম)কে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় পদায়ন করা হয়।
একই সাথে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৭ ডিসেম্বর) ওসি মো. ইলিয়াস খান (পিপিএম) চন্দনাইশ থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল) প্রথমবারের মতো কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পিবিআই ইন্সপেক্টর মো. ইলিয়াস খান (পিপিএম) দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছরের মতো সুনামের সাথে কক্সবাজার সদর থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
কক্সবাজার সদর থানায় দায়িত্ব পালন কালে ওসি মো. ইলিয়াস খান নিজ কর্মদক্ষতায় অপরাধ দমনের পাশাপাশি কক্সবাজার জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।
কক্সবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কক্সবাজার সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. ইলিয়াস খান (পিপিএম) পুরস্কৃত হন।
চাঁদপুর জেলার কৃতি সন্তান চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নতুন ওসি মো. ইলিয়াস খান (পিপিএম) পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, চট্টগ্রাম, কক্সবাজার জেলা ও পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন অনুসন্ধানী ও দক্ষ তদন্ত কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি মো. ইলিয়াস খান (পিপিএম) চন্দনাইশ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


