কুমিল্লার চান্দিনা থানার নতুন ওসি আতিকুর রহমান 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার ওসি মো. আতিকুর রহমানকে।

thai foods
চট্টগ্রাম জেলার এসপি নাজির আহমেদ খানের কাছ থেকে বিদায়ী স্মারক গ্রহণ করছেন ওসি আতিকুর রহমান  

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে কুমিল্লা জেলার চান্দিনা থানায় পদায়ন করা হয়।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. আতিকুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. আতিকুর রহমান  দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছরের মতো তিনি সুনামের সাথে মিরসরাই থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় দায়িত্ব পালন কালে ওসি মো. আতিকুর রহমান অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন।

এসময় জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চট্টগ্রাম জেলার মিরসরাই  থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. আতিকুর রহমান জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হয়ে পুরস্কৃত হন।

চট্টগ্রাম জেলার তৎকালীন এসপি সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’র পদক নিচ্ছেন ওসি আতিকুর রহমান 

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান চান্দিনা থানার নতুন ওসি মো. আতিকুর রহমান পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মিরসরাই থানার ওসি হিসাবে যোগদান করার আগে তিনি সিএমপির কোতোয়ালি ও সদরঘাট থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।

মিরসরাই থানার অফিসারদের কাছ থেকে বিদায়ী স্মারক নিচ্ছেন ওসি আতিকুর রহমান 

নতুন ওসি আতিকুর রহমান চান্দিনা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের বাঁশখালী থানার নতুন ওসি খালেদ সাইফুল্লাহ    
পরেচট্টগ্রামের চন্দনাইশ থানার নতুন ওসি ইলিয়াস খান