দৈনিক মানবকণ্ঠ’র প্রধান সম্পাদক জাকারিয়া চৌধুরীর ইন্তেকাল

দৈনিক মানবকণ্ঠ সম্পাদক জাকারিয়া ইন্তেকাল
thai foods

খাসখবর গণমাধ্যম ডেস্ক : দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

thai foods

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক, বাংলাদেশ সরকারের সাবেক এ উপদেষ্টা।

বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী।

তিনি জানান, গত ৯ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে গত ১১ মার্চ রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খখ/প্রিন্স

আগেকরোনা : চট্টগ্রামে আরো এক মৃত্যু, দুইশর নিচে নামচে না শনাক্ত
পরেশিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর-শিক্ষামন্ত্রী