কাজির দেউড়িতে রণক্ষেত্র, বিএনপি-পুলিশ সংঘর্ষ-আটক ১৫

কাজির দেউরি,নসিমন ভবন রণক্ষেত্র সংঘর্ষ বিএনপি পুলিশ
thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক : চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে থেকে ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের সাথে।

thai foods

সোমবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ পুলিশ ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ নাসিমন ভবন এলাকায় তল্লাশি চালাচ্ছে।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নিহত ও আহতের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনে বিএনপি অফিসে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপি নেতাকর্মীরা সমাবেশ শেষে মিছিল বের করে। তখন ওই সড়কে চলাচলরত বেশ কিছু গাড়ি ও আশেপাশের দোকানে ভাংচুর চালায় তারা। বিএনপি নেতাকর্মীরা কাজীর দেউরি মোড়ের ট্রাফিক পুলিশ বক্সেও হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, পুলিশ দেখে তারা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন।

খখ/প্রিন্স

আগেরাজধানীতে হোটেল থেকে ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষ আটক
পরেদেশের করোনা ইহিতাসে শনাক্তের রেকর্ড, একদিনে মৃত্যু ৪৫